লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শনে...
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীর বর্তমান পরিস্থিতি দেখতে কোয়ারী এলাকা পরিদর্শন করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো...
ছবি সংগৃহীত
সিলেটে অনলাইন জুয়া চক্রের আস্তায় হানা দিয়েছে র্যাব। এসময় চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) নগরীর কাজির বাজার মোগলটুলা এলাকায় এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় র্যাব কোতোয়ালি থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে এসব তথ্য জানায় র্যাব। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কোতোয়ালি থানাধীন পশ্চিম কাজীরবাজার এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জীবন আহমদ, একই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সুমন মিয়া, সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন কাওকান্দি গ্রামের মৃত আশরাফুল মিয়ার ছেলে জুয়েল আহমদ ছানাউল্লাহ, পশ্চিম কাজীরবাজারের শাহীন মিয়ার ছেলে সানি, একই এলাকার মুক্তার খাঁনের ছেলে ইমন খাঁন বাদল, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের আব্দুর শহিদের ছেলে আজিজুর রহমান, সুনামগঞ্জ সদর থানার নতুন পৈন্দা গ্রামের মৃত রশিদ আলীর ছেলে নমিরুল ইসলাম, দক্ষিণ সুরমার সদরখলা এলাকার মৃত মনমোহন দেবনাথের ছেলে মধু দেবনাথ ও ময়মনসিংহ জেলার গোবরাকুড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মমিনুল।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ১০ টাকায় ৮শত টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনকে এই খেলায় অংশ গ্রহণ করিয়ে তারা কমিশন লাভ করে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।
এসএ/সিলেট
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীর বর্তমান পরিস্থিতি দেখতে কোয়ারী এলাকা পরিদর্শন করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো...
বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন সিলেট কর্তৃক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ০৬টা ১ মিনিটে...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ...
আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করতে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে MIE Pathways (NCUK)। এ উপলক্ষে সোমবার বিকালে নগরী গ্র্যান্ড প্যালেস...
নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে এক আন্তঃকলেজ...