লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শনে...
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীর বর্তমান পরিস্থিতি দেখতে কোয়ারী এলাকা পরিদর্শন করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে মাদক ও চোরাচালান এবং বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ধারাবাহিকতায় থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি, চুরির মামলার আসামিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় জকিগঞ্জ-শেওলা সড়কের পাশে আব্দুল কাদিরের বাড়ির সামনে থেকে ৬০০ পিস ইয়াবা বড়িসহ আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মৃত আব্দুল জব্বার ছেলে। এছাড়াও এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আরও এক আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা নং-০৭, তারিখ ১৮ জুন ২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে একই দিনে জকিগঞ্জ থানার কয়েকটি পৃথক আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির মামলার এক আসামি, বিভিন্ন মামলার ৫ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৮ জনকে গ্রেফতার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’
এসএ/সিলেট
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীর বর্তমান পরিস্থিতি দেখতে কোয়ারী এলাকা পরিদর্শন করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো...
বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন সিলেট কর্তৃক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ০৬টা ১ মিনিটে...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ...
আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করতে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে MIE Pathways (NCUK)। এ উপলক্ষে সোমবার বিকালে নগরী গ্র্যান্ড প্যালেস...
নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে এক আন্তঃকলেজ...