কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান...
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।...
ছবি সংগৃহীত
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও সাতজনসহ আটজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ উপজেলার গোবিন্দুপুর গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে শিতুল দাসকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
একই অভিযানে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি নিজ দক্ষিণভাগ গ্রামের স্বপন দেব, এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ সাত হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি সফরপুর গ্রামের সাবের আহমদ বাবুল এবং পরোয়ানাভুক্ত আসামি বাদে পুকুরিয়া গ্রামের দেলোয়ার হোসেন, নয়াগ্রামের জাহিদ হাসান, বড়লেখা এলাকার সমর মালাকার ও বড়াইল গ্রামের সাদিক এবং ফরহাদকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।...
‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে আমরা...
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার পৃথক পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রাকৃতিক বনে পুনরায় ছেড়ে দেওয়া...
মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার হাতলিয়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সৌদি ফেরত প্রবাসীর...