গোলাপগঞ্জে এনসিপি'র গাড়িবহরে হামলা,...
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।বৃহস্পতিবার (৩০...
ছবি সংগৃহীত
নগরের মিরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নগরের মাছিমপুরের বাসিন্দা মুরাদ আহমদ চাকরির কারণে পরিবার নিয়ে মিরের ময়দান এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে এসে পাঠদান করেন মুরাদ আহমদ। পরে বেতনের চেক পেয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে ব্লু বার্ড স্কুলের পাশেই বাংলাদেশ বেতারের সামনে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে দুর্ঘটনাকবলিত ওই সিএনজিতেই করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
নিহত মুরাদ আহমদের দুই কন্যা রয়েছেন। এর মধ্যে একজন ব্লু বার্ড স্কুলেই নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং অপরজন লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল তার। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও জানান, মরদেহ বিদ্যালয়ে নিয়ে আসা হবে, যাতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
এসএ/সিলেট
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।বৃহস্পতিবার (৩০...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির গাড়িবহরে একাধিক জায়গায় ইটপাটকেল নিক্ষেপের পর সিলেট সার্কিট হাউজে চলে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন থারিয়াং'কে নিয়ে দেশের জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা,...
নগরজুড়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। নগরীর পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে এখন কিশোর গ্যাংয়ের তীব্র আতঙ্ক তৈরি...
সিলেটের কানাইঘাটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুমাইয়া ফেরদৌস। বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কানাইঘাট উপজেলা...