কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান...
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার হাইল হাওর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে হাইল হাওরে মাছ ধরতে যান নবীন ও জাবেদ নামের দুই ব্যক্তি। মাছ ধরার একপর্যায়ে তাদের ব্যবহৃত জালে একটি বড় আকৃতির সাপ আটকা পড়ে। সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা জাল ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে শনাক্ত করেন। তারা জানান, এটি অজগর (পাইথন) প্রজাতির সাপ।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্য প্রাণী। এ ধরনের সাপ সাধারণত মানুষকে আক্রমণ করে না।
বনাঞ্চল ও জলাভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করলে বা বিপদে পড়লে তা না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
শ্রীমঙ্গল বন্য প্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগরটি পর্যবেক্ষণের পর উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।...
‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে আমরা...
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার পৃথক পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রাকৃতিক বনে পুনরায় ছেড়ে দেওয়া...
মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার হাতলিয়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সৌদি ফেরত প্রবাসীর...