দীর্ঘ দুই যুগের অবহেলায় মৃত্যুফাঁদে...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভল্লবপুর গ্রামের মনিরখাল সেতুটি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত বারেকের টিলা এবং পাশ দিয়ে বয়ে যাওয়া রুপের নদী যাদুকাটা এখন পর্যটকদের নতুন আকর্ষণ। মেঘালয়ের খাসিয়া পাহাড়ের কোলে এই স্থানটি একসঙ্গে দিচ্ছে পাহাড়, নদী ও সবুজ টিলার প্যানোরমিক ভিউ।
গত বছর সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এখানে স্থাপিত হয় বারেকের টিলা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে একদিকে দিগন্তজোড়া খাসিয়া পাহাড়, মেঘের হাতছানি অন্যদিকে যাদুকাটা নদী দেখা যায়। নীল আকাশ, সবুজ পাহাড় আর নদীর মিশেলে তৈরি হয় এক অদ্ভুত ক্যানভাস, যা প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করছে।
প্রায় ৩৬৫ একর জায়গাজুড়ে বিস্তৃত বারেকের টিলায় রয়েছে কড়ই গড়া ও রাজাই গ্রাম। এখানে বসবাস করে খাসিয়া-গারো জনগোষ্ঠী। টিলার ওপরে রয়েছে সবুজ ঘাসের খেলার মাঠ-খালি পায়ে হাঁটলে মনে হয় নিউজিল্যান্ডেরকোনো পাহাড়ি এলাকায় আছেন। ট্যুরিস্টদের জন্য মাত্র ৫০/১০০ টাকায় ছোট ঘোড়ায় চড়ে পুরো টিলা ঘোরার ব্যবস্থাও রয়েছে।
যাদুকাটা-বারেকের টিলা এখন টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক ও শিমুল বাগানের সঙ্গে একসঙ্গে ঘোরার রুটে ঢুকে গেছে। ফলে এক ট্রিপে ৪-৫টি স্পট কভার করা সম্ভব হচ্ছে। আদিবাসী গ্রাম ঘোরা, ঘোড়ায় চড়া ও নদীতে নৌকা ভ্রমণের সুযোগ নিয়ে স্থানীয় অনেকেই এখন ট্যুর গাইড হিসেবে কাজ করছেন।
ভিউ পয়েন্ট হিসেবে জায়গাটি ইনস্টাগ্রাম ও ইউটিউব,রিলস এ ট্রাভেল কন্টেন্টের জন্যও আদর্শ হয়ে উঠছে। বাংলাদেশ-ভারত সীমান্তে দাঁড়িয়ে দুই দেশের পাহাড় একসঙ্গে দেখার অভিজ্ঞতাই পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে।
যেভাবে যাবেন: ঢাকা থেকে সুনামগঞ্জের বাস ভাড়া ৮২০-৮৫০ টাকা, সময় লাগে প্রায় ৬ ঘণ্টা। সুনামগঞ্জ থেকে সিএনজি বা মোটরসাইকেলে লাউড়েরগড় হয়ে যাদুকাটা নদী পৌঁছানো যায়। মোটরসাইকেল ভাড়া ২০০-২৫০ টাকা। সবচেয়ে ভালো ভিউ পেতে উঠতে হবে বারেকের টিলার ভিউ পয়েন্টে।
যাদুকাটা বারেকের টিলা অবকাঠামো সীমিত। ভালো রাস্তা, টয়লেট, গাইড সার্ভিস ও হোমস্টে গড়ে উঠলে বারেকের টিলা-যাদুকাটা সিলেট বিভাগের শীর্ষ তিন পর্যটন গন্তব্যের একটি হয়ে উঠতে পারে। স্থানীয়দের পাথর-বালি তোলার পাশাপাশি ট্যুরিজম থেকেও আয়ের নতুন পথ খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ প্রশাসন যদি বারেকের টিলাকে অফিসিয়াল ভিউ পয়েন্ট হিসেবে উন্নত করে এবং প্রকৃতি অক্ষুণ্ন রেখে টেকসই পর্যটন গড়ে তোলে, তাহলে সব মৌসুমেই এখানে পর্যটকের ভিড় বাড়বে-এমনটাই আশা সংশ্লিষ্টদের।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভল্লবপুর গ্রামের মনিরখাল সেতুটি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা...
সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):সু নামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার...
সুনামগঞ্জের ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...