নতুন ভবনে এই অঞ্চলের শিক্ষাবিস্তারে...
শাহ্ খুররম ডিগ্রী কলেজের জন্য একাডেমিক ভবন বরাদ্দ করায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপির প্রতি গভীর...
ছবি সংগৃহীত
নির্বাচনের আগে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর অঙ্গীকার ছিলো- বিজয়ী হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের শিক্ষার হারানো গৌরব ফেরাতে সচেষ্ট হবেন। সেই পথেই এখন হাঁটছেন সিলেট-৬ আসনের সাংসদ। এমপি হওয়ার ৬ মাসের মাথায় তাঁর নির্বাচনি এলাকাধীন বিয়ানীবাজার উপজেলার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্জন করে দেশসেরা পদক।
জাতীয় পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অর্জন করায় খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- জাতীয় পর্যায়ে বিয়ানীবাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন শুধু উপজেলার নয়, সমগ্র সিলেটবাসীর জন্য গর্বের।
তিনি আরও বলেন- একটি বিদ্যালয়ের জাতীয় শ্রেষ্ঠত্ব অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একইভাবে কাজ করে যেতে হবে। এই সাফল্য অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার-এর সভাপতিত্বে এবং শিক্ষক তন্ময় পাল চৌধুরী ও প্রাক্তন শিক্ষার্থী রায়হান আলম সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ তালুকদার, জেলা বিএনপির শিশু-বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি আহমেদ রেজা, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা বেগম, সমাজকর্মী হুমায়ুন কবির আখিল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, অভিভাবক সদস্য সারোয়ার হোসেন ও হোসাইন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন, বিতর্ক প্রতিযোগিতা, নাচ-গান সহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অপরদিকে, বৃহস্পতিবার বিকালে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় বিয়ানীবাজারে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ছাগল, সুবর্ণ নাগরিক কার্ড এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি এমরান আহমদ চৌধুরী। উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির, উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, সিনিয়র সহ-সভাপতি আব্দুর সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচীতে এলাকার সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগণের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এসব সহায়তা সামগ্রী ও ঋণ হস্তান্তর করা হয়।
এসএ/সিলেট
শাহ্ খুররম ডিগ্রী কলেজের জন্য একাডেমিক ভবন বরাদ্দ করায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপির প্রতি গভীর...
নির্বাচনের আগে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর অঙ্গীকার ছিলো- বিজয়ী হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের শিক্ষার হারানো গৌরব ফেরাতে সচেষ্ট হবেন। সেই পথেই এখন...
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা মহোৎসব। নয় দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী দিনে বিকেল...
সিলেট নগরবাসীর চিকিৎসাসেবা উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন সেলফলেস...
বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। আমরা এই নীতিতেই বিশ্বাসী। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মুল লক্ষ্য। বিশেষ করে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার মহান ব্রত...