নতুন ভবনে এই অঞ্চলের শিক্ষাবিস্তারে...
শাহ্ খুররম ডিগ্রী কলেজের জন্য একাডেমিক ভবন বরাদ্দ করায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপির প্রতি গভীর...
ফাইল ছবি
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা মহোৎসব। নয় দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী দিনে বিকেল ৩টায় ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা এবং বিকেল ৪টায় নগরজুড়ে বের হবে বর্ণাঢ্য উল্টো রথযাত্রার শোভাযাত্রা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
বিকেল ৪টায় ইসকন সিলেট মন্দির থেকে শোভাযাত্রাটি রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, তালতলা, মির্জাজাঙ্গাল ও লামাবাজার প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হবে। হরিনাম সংকীর্তন, সুসজ্জিত রথ, ভক্তদের নৃত্য-গীত এবং আনন্দমুখর পরিবেশে পুরো নগরী উৎসবের আবহে মুখরিত হয়ে উঠবে।
আয়োজকদের আশা, কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীর অংশগ্রহণে এবারের উল্টো রথযাত্রা সিলেটের অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রায় পরিণত হবে।
শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক কার্যক্রম, চিকিৎসা সহায়তা এবং ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, রথযাত্রা সম্প্রীতির উৎসব। রথের দড়ি টানা, হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ এবং মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে সবাই ভগবানের কৃপা লাভের সুযোগ পান। তাই এই মহোৎসবে সকলকে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধেরও এক অনন্য মিলনমেলা।
এসএ/সিলেট
শাহ্ খুররম ডিগ্রী কলেজের জন্য একাডেমিক ভবন বরাদ্দ করায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপির প্রতি গভীর...
নির্বাচনের আগে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর অঙ্গীকার ছিলো- বিজয়ী হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের শিক্ষার হারানো গৌরব ফেরাতে সচেষ্ট হবেন। সেই পথেই এখন...
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা মহোৎসব। নয় দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী দিনে বিকেল...
সিলেট নগরবাসীর চিকিৎসাসেবা উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন সেলফলেস...
বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। আমরা এই নীতিতেই বিশ্বাসী। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মুল লক্ষ্য। বিশেষ করে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার মহান ব্রত...