মায়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই-...
সুনামগঞ্জের ছাতকে মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক...
কলা, আম ও আউশ ধানের প্রদর্শনীতে কৃষকদের উৎসাহ
তাজিদুল ইসলাম
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ছাতক উপজেলায় কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে কৃষক প্রশিক্ষণ ও বিভিন্ন ফসলের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাতক, সুনামগঞ্জের আয়োজনে রোববার দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।
প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসে কৃষকদের নিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে উপজেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়িত প্রদর্শনীগুলোতে মাঠ দিবস পালন করা হয়।
তাজপুর, কালারুকা ও ছাতক এলাকায় কলা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পাশাপাশি খিদ্রাকাপন ও জাউয়াবাজার এলাকায় আম প্রদর্শনী এবং খাইরগাঁও ও কালারুকা এলাকায় আউশ ধানের প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়। মাঠ দিবসে স্থানীয় কৃষকরা নতুন প্রযুক্তি, উন্নত জাতের চাষাবাদ পদ্ধতি এবং উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সুহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা বর্তমানে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ের প্রদর্শনী কার্যক্রমের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।
এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মোজাম্মেল ভূঁইয়া, মাশরুফ আহমেদ, মোঃ জহিরুল ইসলাম, মিল্লাত হোসেন, বরকত উল্লাহ, পিংকু সরকার, শুভাশিস শেখর দাশ, মাস্টার কুতুবউদ্দিন, বিএনপির নেতা শফিক মিয়া,ইসলামনুর,আব্দুর রহমানসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কৃষি বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে ছাতক উপজেলায় কৃষি উৎপাদন আরও সমৃদ্ধ হবে এবং কৃষকের জীবনমান উন্নত হবে।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতকে মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ...
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধান, হাইব্রিড মরিচ, লেবুর চারা, গাছের চারা ও গ্রীষ্মকালীন...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এইচএসসি পরীক্ষা চলাকালে সুনামগঞ্জ সরকারি কলেজের সামনে ফটোকপি দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনার...
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।শনিবার (৪...