কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা : ৩...
স্বামী-স্ত্রীর কলহের জের ধরে ভায়রা ভাই ও তার পরিবারের সদস্যদের হাতে নির্মম ভাবে নিহত কানাইঘাটের জাহাঙ্গীর আলম হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট...
ছবি সংগৃহীত
সিলেট কোতোয়ালী মডেল থানার অভিযানে ২টি ধারালো চাকুসহ ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় ওসমানী শিশুপার্ক সংলগ্ন পাবলিক টয়লেটের পাশে অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন—নগরীর সওদাগরটুলার আলমগীর মিয়ার পুত্র মো. সাজা মিয়া, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা বর্তমানে নগরীর আখালিয়া নয়াবাজারে বসবাসরত মৃত আব্দুল কাদির এর পুত্র সফর আলী, শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবর কান্দি এর মৃত হামিদ মালত এর পুত্র রুবেল মালত ও নগরীর সাদিপুর-০২ মাছিমপুর এলাকার মো. নুরুল ইসলাম এর পুত্র মো. মোশারফ হোসেন।
শুক্রবার (২২ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় এসআই (নি.) মো. সোলায়মান মিয়া এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন ওসমানী শিশুপার্ক সংলগ্ন পাবলিক টয়লেটের পাশে অভিযান পরিচালনা করেন। এসময় ২টি ধারালো চাকুসহ ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলেও জানিয়েছে পুলিশ।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
স্বামী-স্ত্রীর কলহের জের ধরে ভায়রা ভাই ও তার পরিবারের সদস্যদের হাতে নির্মম ভাবে নিহত কানাইঘাটের জাহাঙ্গীর আলম হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট...
প্রবাসী কল্যান ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজার দ্রুতই খুলে যাবে।...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধ: : সিলেটের সীমান্ত জনপদ তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ'র দ্বায়ে সাজা ভোগ শেষে ১০বাংলাদেশীকে ফেরৎ দিল...
সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ, আলী আমজদের ঘড়িঘর ও সুরমা নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদ‚ত ব্রেন্ট টি....
সিলেটের স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য...