সিলেটের সৌন্দর্য ও জনবান্ধব...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ এক ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হরিপুর এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি নীল রঙের এইচ পিকআপ গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়ি থেকে ২১ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১০৫০ কেজি চা-পাতা জব্দ করা হয়।
এ ঘটনায় মো. আলম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কানাইঘাট উপজেলার বড়বন্দ এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত চা-পাতার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
সিলেটের কানাইঘাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর সুরমা নদী থেখে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. ইকবাল হুসেন (১৯)। তিনি উপজেলার...
নগরীতে নষ্ট ফ্রিজে ইনসুলিন সংরক্ষণের দায়ে নূরজাহান ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী...
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তাঁর প্রতিনিধিদলের এক সৌজন্য...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি....