টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই,...
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হওয়ায়...
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের জনগণের জন্য উপহার হিসেবে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে। পশ্চিম এশিয়া অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতের জরুরি খাদ্য মজুত শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কয়েকটি ফ্লাইটের মাধ্যমে ধাপে ধাপে মোট ২৪০ টন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানো হবে। প্রথম চালানটি আগামী ২৫ মে ২০২৬ তারিখে কুয়েতে পৌঁছাবে।
উপহার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার জন্য বাংলাদেশ থেকে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ২৪ মে ২০২৬ তারিখে কুয়েত পৌঁছাবেন।
হুমায়ুন কবির পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত (প্রতিনিধি দলের প্রধান) রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন রাষ্ট্রপ্রতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক।
সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের মহামান্য আমিরের উদ্দেশ্যে লেখা একটি বিশেষ পত্র পৌঁছে দেবেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহ-এর কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহারের প্রথম চালানটি হস্তান্তর করা হবে।
এদিকে, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি মেজর জেনারেল তারেক আহমেদ এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে যুক্ত থাকবেন এবং প্রতীকী উপহার হস্তান্তর অনুষ্ঠানসহ সমস্ত অফিশিয়াল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন। উল্লেখ্য চলিত মাসেই আরো কয়েকটি খাদ্য সামগ্রীরর চালান ফ্লাইট যোগে পৌছার কথা রয়েছে।
এসএ/সিলেট
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হওয়ায়...
শাহজাহান সেলিম বুলবুল (বিশেষ প্রতিনিধি, কানাডা) : কানাডা স্কারবোরো সাউথওয়েস্ট আসনের এমপি ডলি বেগম বলেছেন , কানাডায় আমাদের প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে...
কুয়েতে মন্ত্রিসভার পর্যায়ক্রমে জ্বালানির মূল্য পর্যালোচনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি (কেএনপিসি) ১ জুলাই থেকে...
পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় মঙ্গলবার একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।পাঞ্জাবের...
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি , কানাডা : কানাডার বাংলাভাষী কমিউনিটির অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব ‘৮ম ইউনাইটেড বাংলা মেলা ২০২৬’-এর...