সিলেটের সৌন্দর্য ও জনবান্ধব...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
গুম প্রতিরোধ আইন জাতীয় সংসদে পাশ করার দাবি
ছবি সংগৃহীত
সিলেটে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে গুম প্রতিরোধ আইন জাতীয় সংসদে পাশ করার দাবি জানিয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে সিলেট প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় নিপীড়নের অংশ হিসেবে গুমকে ব্যবহার করেছে। গুমের শিকার যে সব ব্যক্তি ফিরে আসেননি তারা আজ চরম অনিশ্চয়তায় জীবন পার করছেন।
বক্তারা বলেন, গুম মানবাধিকারের চরম লংঘন। গুমের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে ভুক্তভোগীদের ন্যায় বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অধিকারের পক্ষ থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না, নিখোঁজ সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীর একান্ত সহকারী মঈনুল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, বিএনপির যুক্তরাজ্য শাখার ওল্ডহাম রিজিওনের সভাপতি মো. জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি তাজুল ইসলাম, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরুজ্জামান খসরু ও দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ।
অধিকার সিলেট এইচআরডি আনাস হাবিব কলিন্সের সভাপতিত্বে ও এইচআরডি ফায়জুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন দৈনিক এশিয়া পোস্টের সিলেট ব্যুরো প্রধান শুয়াইবুল ইসলাম, আয়কর আইনজীবী রুজেল আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত মিলন, সনাতন কল্যাণ সোসাইটির জয়ন্তী বালা দেবী, শিক্ষানবিস আইনজীবী কয়েস আহমদ, নিম্বার্ক পরিষদের সাধারণ সম্পাদক বিভু ভূষণ সেন, সাংবাদিক আব্দুল হান্নান, সাংবাদিক মো. এনামুল ইসলাম প্রমুখ।
এসএ/সিলেট
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
সিলেটের কানাইঘাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর সুরমা নদী থেখে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. ইকবাল হুসেন (১৯)। তিনি উপজেলার...
নগরীতে নষ্ট ফ্রিজে ইনসুলিন সংরক্ষণের দায়ে নূরজাহান ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী...
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তাঁর প্রতিনিধিদলের এক সৌজন্য...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি....