পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ওসমানীনগরের...
বিয়ের মাত্র তিন মাস পর পর্তুগালে নিজের কর্মস্থলে ফিরে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশি...
সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন : সোমবার সন্ধ্যায় নগর বার্মিংহামের একটি রেস্টুরেন্টে ক্লাব সদস্যদের উপস্থিতিতে এক সভায় সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
গত ২০ এপ্রিল প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে জিয়া তালুকদার, সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে মোস্তফা লিমন নির্বাচিত হন।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সাংবাদিক নবনির্বাচিত সভাপতি জিয়া তালুকদার এর সভাপতিত্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন এনামুল হক।
উপস্থিত সিনিয়র সাংবাদিকবৃন্দ সংগঠনিক উপদেষ্টার সদস্যবৃন্দ মতামতের ভিত্তিতে নব গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারসু আহমেদ চৌধুরী , সহ সভাপতি সৈয়দ নাদির আহমেদ, সহ সভাপতি নোমান রাজা ,সহ সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি এটিএন বাংলা ইউ কে প্রতিনিধি বদরুল আলম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি এনামুল হক, ইভেন্ট এন্ড ফেসিলিটিস সেক্রেটারি বাহার উদ্দিন, ইনফরমেশন এন্ড রিসার্চ সেক্রেটারি মোসলেহ উদ্দিন ,স্পোর্টস সেক্রেটারি আব্দুল বাসেত চৌধুরী অপু সহ অন্যান্য নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়।
কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন মোহাম্মদ মারুফ, ওয়াছি উদ্দিন তালুকদার রায়হান , আব্দুল জলিল , সোহেল আহমেদ চৌধুরী , সাইফুর রাজা চৌধুরী পথিক, মোহাম্মদ জাকারিয়া, শাহ আলম শাকিল , রাবেয়া বসরী ও রিহান আহমেদ।
এবং প্রেসক্লাবের আইন উপদেষ্টা হিসেবে আইনজীবী ও সাংবাদিক নূর আলম সিদ্দিকীকে মনোনীত করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে জিয়া তালুকদার বাংলা প্রেসক্লাব বার্মিংহাম এর আগামীর অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, ক্লাবের মান মর্যাদা এবং পেশাগত ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। গ্রহণযোগ্য এবং মান সম্পন্ন সাংবাদিকতা উপহার দিতে প্রশিক্ষণ সহ নানান ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত রাখেন।
এসএ/সিলেট
বিয়ের মাত্র তিন মাস পর পর্তুগালে নিজের কর্মস্থলে ফিরে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশি...
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি, কানাডা: কানাডা স্কারবোরো সাউথওয়েস্ট আসনের এমপি ডলি বেগম বলেছেন , কানাডায় আমাদের প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে...
কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে নগরীর তাক্কারা সেমিনার হলে পবিত্র শোহাদায়ে কারবালা ও আন্তর্জাতিক দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। জনাব...
রাহমান মুহাম্মদ হাফিজুর, প্যারিস প্রতিনিধি, ফ্রান্স:: প্রবাসে ভাষার দেয়াল ভেঙে বাংলাদেশি নারীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে পথচলা শুরু করা সংগঠন ‘উইথ...
কুয়েতে অসুস্থ ও মানবিক সংকটে পড়া তিনজন বাংলাদেশি নাগরিক তারা হলেন - মিস তছিরন বিবি, মিস সানজিদা আক্তার এবং মো. ইসমাইলকে প্রয়োজনীয় সহায়তা প্রদানপূর্বক...