মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ...
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার ২নং...
ছবি সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনটি কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিএনপি নেতা ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পৌরসভা সূত্রে জানা গেছে, আগামী ১০ দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান চলবে।
এছাড়া ঈদকে কেন্দ্র করে শহরের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। তারা ঈদ পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবেন।
পরে পৌরসভা প্রাঙ্গণে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় প্রতিজন উপকারভোগীকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, শ্রীমঙ্গল পৌরসভার ৪ হাজার ৬০০ পরিবারসহ উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১৭ হাজার ৮৭৪ পরিবারের মধ্যে ১৭৮ দশমিক ৭৪০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।
এসএ/সিলেট
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার ২নং...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সংঘর্ষে লোকমান মিয়া নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। তার বাড়ি সদর ইউনিয়নের লালবাগ আবাসিক এলাকায়।শনিবার ভোরে উপজেলার...
‘জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হ্যান্ডস বাংলাদেশ’ এর উদ্যোগে মৌলভীবাজারের...
মৌলভীবাজারে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ রদবদল...
মৌলভীবাজারে ছড়ায় গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া...