কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার...
কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে নগরীর তাক্কারা সেমিনার হলে পবিত্র শোহাদায়ে কারবালা ও আন্তর্জাতিক দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। জনাব...
ছবি সংগৃহীত
দুবাইয়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় মাথায় ক্রেন পড়ে গোলাপগঞ্জে সেবুল আহমদ নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
রবিবার (১৮ মে) দুবাইয়ের আলফুর এলাকার ভোজখলিফার পাশে এই ঘটনাটি ঘটে। নিহত সেবুল আহমদ এর বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল নয়াপাড়া গ্রামে। এই ঘটনার খবর তার বাড়ীতে এসে পৌঁছালে এলাকায় নেমে শোকের ছায়া। স্তব্ধ হয়ে পড়েছেন নিহত সেবুলের পরিবারের সদস্যরা।
নিহত সেবুল আহমদের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস ছুটি কাটিয়ে প্রায় দেড় মাস আগে দুবাইয়ে চলে গিয়েছিলেন সেবুল আহমদ। তিনি পেশায় রাজমিস্ত্রী হলেও মাঝে মধ্যে অন্য কাজ করতেন।
রবিবার দুবাইয়ের আলফুর ভোজখলিফা এলাকায় কনস্ট্রাকশনের কাজ করতে যান তিনি। এক পর্যায়ে অসর্তক অবস্থায় সেবুল আহমদের মাথায় ক্রেন পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে তাকে তার সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এক আত্মীয়ের মাধ্যমে খবর পাওয়ার পর কান্নায় ভেঙ্গে পড়েন নিহত সেবুল আহমদের পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন। বর্তমানে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের বোন ছলমা বেগম গণমাধ্যমকে জানান, আমার ভাই সেবুল আহমদ ১৪-১৫ বছর থেকে দুবাইয়ে থাকেন। গত ৩ মাস ছুটিতে বাড়ীতে আসার পর দেড়মাস আগে তিনি আবার সেখানে ফিরে গিয়েছিলেন।
এসএ/সিলেট
কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে নগরীর তাক্কারা সেমিনার হলে পবিত্র শোহাদায়ে কারবালা ও আন্তর্জাতিক দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। জনাব...
রাহমান মুহাম্মদ হাফিজুর, প্যারিস প্রতিনিধি, ফ্রান্স:: প্রবাসে ভাষার দেয়াল ভেঙে বাংলাদেশি নারীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে পথচলা শুরু করা সংগঠন ‘উইথ...
কুয়েতে অসুস্থ ও মানবিক সংকটে পড়া তিনজন বাংলাদেশি নাগরিক তারা হলেন - মিস তছিরন বিবি, মিস সানজিদা আক্তার এবং মো. ইসমাইলকে প্রয়োজনীয় সহায়তা প্রদানপূর্বক...
শাহজাহান সেলিম বুলবুল , টরেন্টো কানাডা: কানাইঘাট উপজেলা পরিষদের একাধিক বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান , বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আশিক উদ্দিন...
অস্ট্রেলিয়া প্রবাসী বিশিস্ট সমাজসেবক সামসু হালিম আর নেই। তিনি ১৭ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজেউন। প্রয়াত সামসু...