কুয়েতে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু :...
কুয়েতের সাবাহ আল-আহমাদ এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কুয়েতি মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন সন্তান ও দুই গৃহকর্মী সহ ৫ জন আহত হয়েছেন। গৃহকর্মী দুই...
ছবি সংগৃহীত
কিছুদিন আগেও ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাধর মুখ্যমন্ত্রী। দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান হতেই আইনজীবী বেশে প্রথমবারের মত রাজ্যের হাইকোর্টে গিয়ে বিক্ষোভ ও গালাগাল শুনলেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিক্ষোভকারীরা মমতাকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দেন। এছাড়া অশ্রাব্য গালাগালিও করা হয়। প্রথমে প্রতিবাদের চেষ্টা করলেও এক পর্যায়ে মমতাকে সেখান থেকে গাড়িতে সরিয়ে নেন তার লোকজন। যাওয়ার সময় মমতা অভিযোগ করেন, বিক্ষোভকারীরা তাকে মারধর করেছে। ঘটনার জন্য তিনি ক্ষমতাসীন বিজেপি সমর্থিত আইনজীবীদের দায়ী করেন।
ভোট পরবর্তী একটি সহিংসতার ঘটনা নিয়ে তৃণমূল বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জনস্বার্থে ওই মামলাটি করেন। মামলার শুনানি হয় বৃহস্পতিবার সকালে। ওই মামলাতেই আইনজীবী হিসাবে শুনানির জন্য এজলাসে যান মমতা।
গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টার কিছু আগে হাই কোর্ট চত্বরে যান মমতা। আইনজীবীর পোশাকে তিনি হাজির হন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে বাদীর পক্ষে শুনানিতে অংশ নেন। কিন্তু এজলাস থেকে বের হওয়ার সময়েই ঘটে বিপত্তি।
তৃণমূল কংগ্রেস নেত্রী যে মামলা লড়তে গেছেন, সে কথা ততক্ষণে ছড়িয়ে পড়েছিল হাই কোর্টের আইনজীবী মহলে। শুনানি পর্ব শেষে এজলাস থেকে বেরিয়েই লবিতে বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশের সামনে পড়ে যান মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়েই তার বিরুদ্ধে ‘চোর’ স্লোগান দিতে থাকেন আইনজীবীদের একাংশ। ভিড়ের মধ্যে মমতাকে গালাগালও করা হয়।
বিক্ষোভের মধ্যেই হাই কোর্ট চত্বর ছেড়ে বেরিয়ে যান মমতা। তবে এরই মধ্যে আইনজীবীদের একাংশের দিকে হাত দেখিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, “ওরা আমাকে মেরেছে।
হাই কোর্ট চত্বরের এই পরিস্থিতির নিন্দায় সরব হয়েছে বর্তমানে রাজ্যের বিরোধী দল তৃণমূল। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “যারা এতদিন গণতন্ত্রের বুলি আওড়াতেন, তারা আজ কী বলবেন? রাজ্যের তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী আদালতের দরজায় গিয়েছেন। সেখানে যদি এই ঘটনা ঘটে, তা হলে বিজেপি রাজ্যে কী ধরনের গণতন্ত্রের চাষ করতে চাইছে, তা বোঝাই যাচ্ছে।
অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি হাই কোর্টের এ ঘটনাকে তৃণমূলের গত ১৫ বছরের কৃতকর্মের ফল বলে আখ্যা দিয়েছে।
উল্লেখ্য, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পুরোদস্তুর রাজনীতিবিদ হলেও তিনি পড়ালেখা আইনপেশায়। তিনি কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইন আইন বিষয়ে পড়ালেখা করেছেন। রাজনীতিতে আসার আগে তিনি আলিপুর আদালতে আইনজীবী হিসেবে কাজও করেছেন। আইন ছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ এবং বিএড করেছেন।
এসএ/সিলেট
কুয়েতের সাবাহ আল-আহমাদ এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কুয়েতি মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন সন্তান ও দুই গৃহকর্মী সহ ৫ জন আহত হয়েছেন। গৃহকর্মী দুই...
বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে কুয়েতে নিয়ে এসেছে। এই ব্যক্তি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত বেঙ্গালুরু সফরের ঠিক আগেই অনুষ্ঠানস্থলের কাছাকাছি এলাকা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য...
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে প্রথম সরকার গঠন করল বিজেপি। সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।...
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নতুন সরকারের...