মোগলাবাজার থেকে প্রাইভেটকার দিয়ে গরু চুরি : চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

সিলেটে প্রাইভেট কার দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ২ যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ কার থেকে একটি গাভী ও বাছুর উদ্ধার করে। শনিবার (২৭ জুন) রাতে পুলিশ তাদেরকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করে।

রবিবার (২৮ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন বাধারছড়া, ইনাতগঞ্জ গ্রামের তাহির উল্যাহ ছেলে শেখ জাহান, বর্তমানে সে উপশহর বি ব্লকের ১৩নং রোডের ৪৬নং বাসায় বসবাস করে আসছে। এছাড়া অপর গ্রেফতারকৃত রায়হান সিলেটের বালাগঞ্জের রাজাপুর বোয়ালজুর বাজারের হাজী ইলাছুর রহমানের ছেলে। বর্তমানে রায়হান উপশহর বি ব্লকের ২নং রোডের ৩৬নং বাসায় বসবাস করে আসছে বলে পুলিশ জানায়।

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চোরচক্র। মোগলাবাজার থানাধীন মুক্তির চক এলাকার বাসিন্দা মাখন মিয়ার গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে চক্রটি।

পরে তারা প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৫-০০৫২) নিয়ে যাওয়ার সময় মোগলাবাজার থানাধীন জালালপুর বাজার এলাকায় স্থানীয় সহায়তায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত থেকে একটি তালা কাটার বড় প্লায়ার্স এবং চুরি হওয়া গাভী, একটি বাছুর ও একটি কার (ঢাকা মেট্রো-গ ১৫-০০৫২) উদ্ধার করা হয়।

এসএ/সিলেট