ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা...
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দু’টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট...
ছবি সংগৃহীত
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের (General Administration for Drug Control) এবং কাস্টমস বিভাগের (General Administration of Customs) যৌথ অভিযানে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, একটি শিপিং কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে আসা সন্দেহজনক একটি পার্সেল নজরদারিতে রাখা হয়। পরিকল্পিত অভিযানে পার্সেলটি গ্রহণের সময় জেলিব আল-শুয়ুখ এলাকায় ওই বাংলাদেশি প্রবাসীকে হাতেনাতে আটক করা হয়।
তল্লাশিতে পার্সেলের ভেতর থেকে মাদকজাতীয় রাসায়নিক পদার্থে ভেজানো ৮০টি কাগজ উদ্ধার করা হয়। পরে অভিযুক্তের বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরও ৭টি কাগজ জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এশিয়ার একটি দেশে অবস্থানরত এক ব্যক্তির নির্দেশে অভিযুক্ত এসব মাদক সংগ্রহ করে কুয়েতের বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েত কর্তৃপক্ষ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মাদক প্রবেশ রোধ এবং সমাজকে মাদক-সংক্রান্ত অপরাধ থেকে সুরক্ষিত রাখতে মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দু’টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট...
কুয়েতে মাদকবিরোধী অভিযান ৬ মাসে ৩২৩ কেজি মাদক জব্দ ও ১,৫৬৪ জন আটক করা হয়েছে। কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গত ছয় মাসে দেশজুড়ে অভিযান...
স্টাফ রিপোর্টার টরন্টো : কানাডার টরন্টোয় বসবাসরত সিলেটবাসীর অন্যতম সামাজিক সংগঠন 'শাহজালাল এসোসিয়েশন অব টরন্টো' এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী...
কাছাকাছি সময়ে অনুভূত হওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় ১ হাজার। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও রাজনৈতিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক...