বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া...
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন...
ছবি সংগৃহীত
মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা (জুন-২০২৬) এর কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মো. মনিরুল ইসলাম। নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পরদিন অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষার প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনের কার্যক্রম- শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত হবে।
সময় উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের এআইজি তানভীর আহমদ, নিয়োগ বোর্ডের সদস্য ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এবং সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, মৌলভীবাজারের মেডিকেল অফিসার ডা. শুভ্র তুষার সিংহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসএ/সিলেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন...
মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি। দলীয় এ সিদ্ধান্তকে ভিন্ন খাতে নিতে এক নেতাকে...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সম্ভাব্য পুশইন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি...
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য...
নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অ্যাডভোকেসি ডায়ালগ...