সুনামগঞ্জে কিশোরীকে অপহরণ ও...
র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে সুনামগঞ্জের একটি কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। আটক মো. হৃদয়...
দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, গুরুতর ২ জন সিলেটে প্রেরণ
সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী রশিটান খেলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খেলাকে ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনা মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয়। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
শনিবার রাত প্রায় ১০টার দিকে ব্যাটারি গল্লি ছাতক ও সবুজ বাংলা-১ লোহারগাঁও, জগন্নাথপুর দলের মধ্যকার টানটান উত্তেজনার খেলা শেষে এ অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। মাঠজুড়ে তখন ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ। কিন্তু খেলা শেষ হওয়ার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় সবুজ বাংলা-১ দল বিজয়ী হওয়ার পর তাদের কয়েকজন খেলোয়াড় পরাজিত দলের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য ও ইঙ্গিত করেন। এ নিয়ে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজক কমিটির সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলার অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থল আরও উত্তপ্ত হয়ে পড়ে।
খবর পেয়ে ছাতক থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত দুইজনকে সিলেটে পাঠানো হয়।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি পুলিশ পর্যবেক্ষণে রয়েছে।”
স্থানীয়দের মতে, গ্রামীণ ঐতিহ্যের খেলাধুলা আনন্দ ও সম্প্রীতির বার্তা বহন করলেও সামান্য উস্কানি ও প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক। তারা ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সুশৃঙ্খল ও নিরাপদভাবে পরিচালনার দাবি জানিয়েছেন।
টিএ/ছাতক
র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে সুনামগঞ্জের একটি কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। আটক মো. হৃদয়...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে চোরাই পথে আনা প্রায় ২০ লাখ টাকার ভারতীয় জিরা ও ভুট্টা জব্দ করা হয়েছে। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ...
সুনামগঞ্জের জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার...
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার...