ছাতকে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই...
সুনামগঞ্জের ছাতকে সংঘটিত ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করেছে ছাতক থানা...
ইনসেটে আহত সংসদ সদস্য
জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুপক্ষের সংঘর্ষে সংসদ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
শুক্রবার (০৯ মে) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার নামক স্থানে সংঘর্ষের এই ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাউয়া বাজার সংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়া এক বছর আগে কিছু জমি বিক্রি করেন। জমিটি কিনেছিলেন জাউয়াবাজার কোনাপাড়ার এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী। কিন্তু দীর্ঘদিন ধরে তাগিদ দেওয়ার পরও জমি রেজিস্ট্রি সম্পন্ন করে দেননি সাবেক চেয়ারম্যান।
এ নিয়ে দুই দিন আগে সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়াকে গালিগালাজ করেন মোহাম্মদ আলী। এরই জের ধরে জাউয়াবাজারে আফরোজ মিয়া ও মোহাম্মদ আলীর লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার বিকেলেও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি এক দফা মারামারির ঘটনা ঘটে।
শুক্রবার সন্ধ্যার পর দুই পক্ষের লোকজন জাউয়া বাজার এলাকায় ফের সংঘর্ষে জড়ান। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে গেলে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলও ইটপাটকেলের আঘাতে আহত হন। অবশ্য এই সংসদ সদস্যের হস্তক্ষেপে যৌথবাহিনী পরিস্থিতে নিয়ন্ত্রনে আনে।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সাংবাদিকদের বলেন, সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে সংঘর্ষ দেখে গাড়ি থেকে নেমে থামানোর চেষ্টা করি। এসময় পায়ে ও হাতে আঘাত লেগে আহত হই। সুনামগঞ্জের জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির বলেন, বছরখানেক আগে কেনা জমি রেজিস্ট্রি করে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দীর্ঘ আড়াই ঘন্টার সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন।
এসএ/সিলেট