তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে...
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং...
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সিলেটে ফিরেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি। শুক্রবার বিকেলে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাঁেক ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সিলেট মহানগর মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ।
সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী ও সহকারী সেক্রেটারী মুর্শেদা আক্তারের নেতৃত্বে মহিলা জামায়াতের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর দায়িত্বশীলা জাহানারা বেগম, বেগম রহিমুন্নেছা, উম্মে রহিমা, আমিরা বেগম ও জয়নব প্রমূখ।
অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেন, কুরআন ও সুন্নাহের আলোকে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নারীদের উন্নয়নে আমি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রত্যাশা নিয়ে আমাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোনয়ন দিয়েছে আমি সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাবো।
সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী নব মনোনীত সংসদ সদস্যের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন- তিনি সমাজের সব নিপীড়িত নারীর পক্ষে কথা বলবেন, ন্যায় ও ইনসাফের জন্য সংসদে বলিষ্ঠ আওয়াজ রাখবেন। সবশেষে তিনি মাননীয় সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসএ/সিলেট
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং...
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, কৃষক দেশের অর্থনীতির প্রাণশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আধুনিক...
নগরীতে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছেন ওসমানী মেডিকেল কলেজের এক অধ্যাপক। হামলায় তিনিসহ তার বড় ভাই এবং স্ত্রীও আহত হয়েছেন। এব্যাপারে মহানগরীর কোতোয়ালী...
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে নগরভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়।...
নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কবি নজরুল একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে একাডেমি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ রেড...