মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ...
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
ছবি সংগৃহীত
আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ), সিলেট পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (০৮ মে) সকালে তিনি প্রতিষ্ঠানটিতে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এআইবিএ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কায়সার হোসেন, এনডিইউ, পিএসসি (অব:)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরিচালকের শুভেচ্ছা বক্তব্যের পর শিক্ষার্থীদের সঙ্গে এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, বর্তমান শিল্পখাত, নেতৃত্ব এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান।
পরিদর্শনকালে মন্ত্রী এআইবিএ সিলেট ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিষ্ঠানটির একাডেমিক অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় এআইবিএ সিলেট দেশের ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।
এসএ/সিলেট
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রবিবার (৭ জুন) দুপুরে নগরীর...
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমেই...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...