নগরীতে ফ্ল্যাট থেকে স্কুল ছাত্রের...
নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। নিহত মাহাদি আনজুম...
ছবি সংগৃহীত
সিলেটে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজের দুইদিন পর ফাহিমা আক্তার নামে চারবছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিনমজুরের কাজ করেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
দুইদিন পর শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশু ফাহিমার বাবা রাইসুল হক জানান, গত বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে দশ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সিলেটের জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। নিহত মাহাদি আনজুম...
যুক্তরাজ্যে অবস্থানরত মেয়ে আনিকা হক চৌধুরীকে স্বামী...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল রকিবকে গ্রেফতার করেছে জেলা...
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বিভিন্ন সময়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯জুন)...
যুক্তরাজ্যে অবস্থানরত মেয়ে আনিকা হক চৌধুরীকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতন থেকে উদ্ধার করে তার জীবন রক্ষায় সরকারের উচ্চপর্যায়সহ সংশ্লিষ্ট মহলের...