নগরীতে প্রায় ১২ লাখ টাকার...
নগরীর কুশিঘাটে ডিবির অভিযানে ১১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি ভর্তি একটি কার্ভাড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাহতাব নামে এক ব্যক্তিকে আটক...
ছবি সংগৃহীত
সিলেটের কোতোয়ালী মডেল থানাপুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে আটক করেছে। তাদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, নিয়মিত মামলার আসামি, সন্দেহভাজন ও কয়েকজন হকার। শুক্রবার (৮ মে) এসব তথ্য জানায় মহানগর পুলিশের মিডিয়া সেল।
তারা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে শাহজালাল (র.) এর মাজার এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয় একজনকে। তার নাম মো. রিয়াজ উদ্দিন। এছাড়া মাজার এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে আরও ১৫ জন মদকসেবীকে।
তারা হলেন, মো. জহিরুল ইসলাম, শুভপাল, রিমন আহমদ, মো. সাদেকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. মিল্টন মাহমুদ, মো. আহসানুজ্জামান চৌধুরী, মো. ফখরুল আলম সোহাগ, মো. মামুন মিয়া, আব্দুল্লাহ, অমিয় দাস, রুহান রহমান শুভ, তায়েফ, মো. মশুক্কুর আলী, লায়েক মিয়া। নিয়মিত মামলায় গ্রেপ্তারকৃত ৩জন হলেন, আল আমিন, মো. রুমেল মিয়া, মোহাম্মদ আরিফ হোসেন।
বিভিন্ন মামলায় সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে, ছুটন মিয়া, মুন্সি সোহান), সালমা বেগম, মো. সাদ্দাম হোসেন, মো. হোসেন আলী, মো. ফারুক মিয়া, আবজল খান।এসময় আইন অমান্য করে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে ৩জনকে। তারা হলেন, মতিউর রহমান, মো. ফারুক মিয়া ও মারুফ। এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
এসএ/সিলেট
নগরীর কুশিঘাটে ডিবির অভিযানে ১১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি ভর্তি একটি কার্ভাড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাহতাব নামে এক ব্যক্তিকে আটক...
নগরের শাহজালাল উপশহরে মব সৃষ্টি করে ও পরিকল্পিত গণধোলাইয়ের নাটক সাজিয়ে ৮০ বছর বয়সী মৌলভীবাজারের বড়লেখার উপজেলার সুজানগর গ্রামের আবদুস শুক্কুর বকুলকে...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।...
মহানগর এলাকায় মাত্র চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে ১৩৯ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে...
এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল এবং ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে...