জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার...
সুনামগঞ্জের জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো অবস্থাতেই তালিকার বাইরে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বাদ পড়া যাবে না। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সরাসরি প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতেই তুলে দিতে হবে।
মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তিন মাস মেয়াদী মানবিক সহায়তা কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।
ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, হাওর বিপর্যয়ের খবর শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। তিনি এই সংকটের প্রকৃত চিত্র জানতে আমাদের চার মন্ত্রী ও উপদেষ্টাকে পাঠিয়েছেন। অতীতে কোনো দুর্যোগে সুনামগঞ্জে এত বড় সরকারি উচ্চপর্যায়ের টিম এসেছে কি না, তা আমার জানা নেই। আমরা জনগণের সরকার, তাই জনগণের কাছে আমাদের জবাবদিহিতা আছে। তিনি চলমান তালিকা আরও নিবিড়ভাবে যাচাই-বাছাই করে নির্ভুল করার নির্দেশ দেন।
মতবিনিময় সভায় মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসীন বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। কৃষকদের শক্তিশালী করলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। প্রাকৃতিক বিপর্যয় অতীতেও ছিল, বর্তমানেও আছে; তবে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা স্থায়ী সমাধানের পথে হাঁটছি। তিনি দুর্যোগ পরবর্তী কৃষি পুনর্বাসনে সরকারের আন্তরিকতার কথা পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন, ক্ষয়ক্ষতির সঠিক বৈজ্ঞানিক পরিসংখ্যান নির্ধারণ করা ও ভবিষ্যতে এই সংকটের পুনরাবৃত্তি রোধে একটি শক্তিশালী ‘মধ্যমেয়াদী পরিকল্পনা’ গ্রহণ করা।
সভার এক পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক সুনামগঞ্জের ক্ষয়ক্ষতির একটি চিত্র তুলে ধরেন। তবে উপস্থিত স্থানীয় প্রতিনিধি ও কৃষিজীবী নেতাদের অনেকেই সেই তথ্যকে অসম্পূর্ণ ও বাস্তবতাবিবর্জিত বলে দাবি করেন। মন্ত্রীগণ এ সময় কর্মকর্তাদের পুনরায় মাঠ পর্যায়ে গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ দেন।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী ও উপদেষ্টা পরিষদের সদস্যগণ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর পাড়ে যান। সেখানে তাঁরা বন্যায় সর্বস্ব হারানো কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত মানবিক সহায়তা সামগ্রী ও ত্রাণ তুলে দেন।
সিলেট বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন (সুনামগঞ্জ-৫), অ্যাডভোকেট নুরুল ইসলাম (সুনামগঞ্জ-৪), কামরুজ্জামান কামরুল (সুনামগঞ্জ-১), জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী ও অ্যাডভোকেট শেরেনুর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল।
এসএ/সিলেট
সুনামগঞ্জের জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার...
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার...
মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতেই সুনামগঞ্জের ছাতক উপজেলার ৬৭ নং গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের...
সুনামগঞ্জসহ দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অত্যন্ত জরুরি ও জীবন রক্ষাকারী নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা। রবিবার...