গোলাপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা...
গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত...
ছবি সংগৃহীত
গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মাহবুব হাসান আতিক।
সে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার স্বরস্বতি গ্রামের চাঁন মিয়ার ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় নেতা।
পুলিশ জানায়, সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা সদরের চৌমুহনীতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি অস্ত্রের মহড়া চালিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতংক বিরাজসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে সন্ত্রাসী তাণ্ডব প্রদান করার অভিযোগে শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে গোলাপগঞ্জ থানা পুলিশ উপজেলার স্বরস্বতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্রের মহড়ার ভিডিওকে কেন্দ্র করে দায়ের হওয়া গোলাপগঞ্জ মডেল থানার জিআর ১০৮/২০২৬ মামলার এজাহারভুক্ত আসামি তিনি। পুলিশ এখন পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় নেতা মাহবুব হাসান আতিকসহ ৪জনকে গ্রেফতার করেছে।’
এসএ/সিলেট
গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত...
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে ক্লজি সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসনের...
সিলেটের গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।...
জেলা প্রশাসনের উদ্যোগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স বসানোর পর এবার আরেক ওলি হযরত শাহপরান (রহ.) মাজারে গিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার...
মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি যাত্রীবাহী বাসসহ ৯ জনকে গ্রেফতার করা...