সড়কপথে মৌলভীবাজারে পৌঁছেছেন...
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার পৌঁছেছেন তারেক রহমান। সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন সংস্থার...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় হাফিজ উল্লাহ (৮০) নামে এক বৃদ্ধকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
রবিবার ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। সে একই এলাকার শওকত আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সজীব চৌধুরী জানান, “ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশের একটি দল।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার পৌঁছেছেন তারেক রহমান। সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন সংস্থার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি জনসভাস্থলে আসার আগেই বাতাসে ভেঙে পড়ে দর্শক ও...
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের...
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার হাইল হাওর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা...