সড়কপথে মৌলভীবাজারে পৌঁছেছেন...
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার পৌঁছেছেন তারেক রহমান। সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন সংস্থার...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৯২ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমনবাগ এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
এ সময় আবুল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার আরিঙ্গাবাজার দক্ষিণ এলাকার মৃত আলফাজ আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় অভিযান চালায়।
এসময় একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক থেকে ৫ হাজার ৭৬০ কেজি (১৯২ বস্তা) জিরা জব্দ করা হয় এবং আবুল হোসেনকে আটক করা হয়। জব্দ করা জিরার মূল্য এক কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তিকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার পৌঁছেছেন তারেক রহমান। সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন সংস্থার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি জনসভাস্থলে আসার আগেই বাতাসে ভেঙে পড়ে দর্শক ও...
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের...
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার হাইল হাওর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা...