হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল...
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ৩...
প্রতীকি ছবি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে রবিন মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। নিহত রবিন মিয়া আবাদ গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে এবং চান্দপুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে ঝড়-বৃষ্টির মধ্যে রবিন মিয়া স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার এসআই মৃদুল হাসান তরফদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, ঘটনাটি তিনি অবগত হয়েছেন এবং নিহতের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।।
এসএ/সিলেট
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ৩...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিউটি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী ও তার ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলায় অভিযুক্ত সুরঞ্জন দাস নামের এক যুবককে গ্রেফতার করেছে...