কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি...
সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই...
ছবি সংগৃহীত
নগরীতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানে ১২ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) নগরীর নাইওরপুল পয়েন্ট এলাকায় পরিচালিত এক চেকপোস্ট অভিযানে এ উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের নেতৃত্বে নগরীতে ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখার পাশাপাশি নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সার্জেন্ট মো. তানভির হোসেন সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে দুটি সিএনজি চালিত অটোরিকশাকে (রেজি: সিলেট থ-১২-৯৭৭৩ ও সিলেট থ-১২-৭৪৩৩) কাগজপত্র যাচাইয়ের জন্য থামান। এ সময় চালকদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় যানবাহন দুটি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে মোট ১২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত কম্বলগুলোর কোনো বৈধ কাগজপত্র চালক বা যাত্রীদের কাছে পাওয়া যায়নি।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আটককৃত যানবাহন ও উদ্ধারকৃত মালামাল কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান,এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এসএ/সিলেট
সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই...
সিলেটের শাহপরান (রহ.) থানার পুলিশের অভিযান থেকে ২২০ পিস ইয়াবা, ৫০ পিস ফয়েল কাগজের টুকরা এবং মাদক বিক্রয়ের নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক...
সিলেটের বিশিষ্ট আলেম, সমাজসেবক ও জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বার (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১০ জুন দিবাগত রাতে শেষ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর...
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩৬ লিটার চোলাইমদসহ এক যুবককে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে...