হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী ও তার ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের সামনে বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। পরে থানার মাধ্যমে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া শিশুরা হলো—হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মারুফ ইসলাম সবুজ (৯) এবং বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের বেলু মিয়ার ছেলে সায়েম মিয়া (৮)। তারা সম্পর্কে আত্মীয় এবং একই মাদরাসায় আবাসিকে থেকে পড়াশোনা করে।
স্থানীয়রা জানান, বিকেলে দুই শিশুকে শিকল বাঁধা অবস্থায় বাজারে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের আটক করে উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শিশু দুটিকে থানায় এনে তাদের অভিভাবকদের ডেকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের দাবি, শিশু দুটি প্রায়ই মাদরাসা থেকে পালিয়ে যেত। ইতোমধ্যে চারবার পালানোর ঘটনা ঘটেছে। সর্বশেষ কয়েকদিন আগে পালিয়ে যাওয়ার পর তাদের উদ্ধার করে বাড়িতে আনা হয়। এরপর পুনরায় পালানো ঠেকাতে অভিভাবকরা শিকল দিয়ে বেঁধে মাদরাসায় রেখে যান। তবে সুযোগ পেয়ে তারা শিকল কেটে বাজারে চলে আসে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, শিকল বাঁধা অবস্থায় শিশু দুটিকে উপজেলা পরিষদের সামনে পাওয়া যায়। স্থানীয়রা তাদের নিয়ে আসলে পুলিশকে বিষয়টি জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুদের এমনভাবে শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়টি নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী ও তার ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলায় অভিযুক্ত সুরঞ্জন দাস নামের এক যুবককে গ্রেফতার করেছে...
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধাওয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে...
হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল ম্যাচ কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে আদালতের...