সুনামগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ...
সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (০৫ এপ্রিল) রাতে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিরাই উপজেলার তলবাউশি গ্রামের শামসুন্নাহার বেগম (৬৫) ও একই গ্রামের বাসিন্দা জান্নাত (১৩)। সম্পর্কে তারা দাদী-নাতনি ছিলেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে দিরাই উপজেলায় যাওয়ার পথে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। এসময় চার যাত্রীবাহী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই নিহত হন শামসুন্নাহার। এছাড়াও মোটরসাইকেলের থাকা অন্য আরোহীদের স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতের মৃত্যু হয়।
SI/02/060424
সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার...
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণের উদ্যোগ হিসেবে নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান...
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের স্ত্রী অভিমান করে চলে যাওয়ায় পর বসতঘর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম বাবুল মিয়া (৩৫)।সোমবার...
সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তানভীর আহমদ জাকির ও আব্দুস সালাম নামের দুই ব্যক্তির বিরুদ্ধে...
কম খরচে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়া ২৪ বছর বয়সী কোরআনের হাফেজ জায়েদ আলী শাহ। দালাল চক্রের খপ্পরে পড়ে অমানবিক নির্যাতনের শিকার হয়ে গ্রিসে পৌঁছালেও...