সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ...
সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম সিলেট...
ছবি সংগৃহীত
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সূচনা হয়েছে এই এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন পরীক্ষার মাধ্যমে মূল্যায়িত হবে। আমি আশা করি, তোমরা প্রত্যেকে আত্মবিশ্বাস, ধৈর্য ও সততার সঙ্গে পরীক্ষা দেবে এবং নিজেদের সেরাটা উপস্থাপন করবে।”
তিনি আরও বলেন, “পরীক্ষা জীবনের শেষ কথা নয়, বরং এটি ভবিষ্যতের পথচলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই কোনো ধরনের ভয় বা উদ্বেগ নয়—নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাও। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে তোমরাই আগামী দিনের দক্ষ মানবসম্পদ হিসেবে দেশকে এগিয়ে নেবে।”
সিসিক প্রশাসক অভিভাবক ও শিক্ষকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, “পরীক্ষার্থীদের মানসিকভাবে শক্ত থাকতে সহায়তা করুন, তাদের পাশে থাকুন। একটি ইতিবাচক পরিবেশ শিক্ষার্থীদের ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ, শিক্ষিত ও উন্নত দেশ।”
এসএ/সিলেট
সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম সিলেট...
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে...
নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের প্রাক্তন সদস্য, নিউইয়র্ক বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, টাইম টিভি’র সিইও এবং বাংলা পত্রিকার...
জামায়াতের কেন্দ্রীয় কমপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে ওয়াদা করেছিল তারা ক্ষমতায় গেলে ২ বছর...
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ...