সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ...
সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম সিলেট...
ছবি সংগৃহীত
সিলেটে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) অপহরণের ঘটনা ঘটেছে। ওই ছাত্রীকে অপহরণ করে সিলেট থেকে গাজীপুরে নিয়ে যায় অপহরণকারী যুবক। পরে মোগলাবাজার থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় স্কুল ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরণের দায়ে যুবককে গ্রেফতার করে।
এ ঘটনায় মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোমবার মামলা দায়ের করেন স্কুল ছাত্রীর অভিভাবক। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে গ্রেফতারকৃত মুন্নাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত মাহদী হাসান মুন্না মোগলাবাজার থানাধীন পূর্ব শ্রীরামপুর এলাকার মৃত শাহীন আহমদ মোসাহিদের ছেলে।
পুলিশ জানায়, মোগলাবাজার থানাধীন নবম শ্রেণীর ছাত্রী (১৫) গত ৬ এপ্রিল সন্ধ্যায় নিজ বাসা হতে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবার মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।
পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ এপ্রিল) সকালে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা হতে অপহরণকারী মাহদী হাসান মুন্নাকে গ্রেফতার করে। এসময় পুলিশ অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।
এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম।
এসএ/সিলেট
সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম সিলেট...
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে...
নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের প্রাক্তন সদস্য, নিউইয়র্ক বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, টাইম টিভি’র সিইও এবং বাংলা পত্রিকার...
জামায়াতের কেন্দ্রীয় কমপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে ওয়াদা করেছিল তারা ক্ষমতায় গেলে ২ বছর...
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ...