রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন...
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
ছবি সংগৃহীত
শনিবার (১৮ এপ্রিল) সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে বিষয়টি সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের চালিবন্দর, কাস্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোড ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্রি, হর্কাস মার্কেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড, বুরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর, মিররচক, মুক্তিরচক মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে শাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক সরবরাহ চালু করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
এসএ/সিলেট
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।...
সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...