রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন...
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
হাম আক্রান্ত
ছবি: সংগৃহীত
সিলেটে হাম আক্রান্তে মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এক সপ্তাহের ব্যবধানে অন্তত: চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া শতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ বুধবার(১৫এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দশ মাস বয়সী এক শিশু মারা যায়। তবে সিলেটে এ রোগের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তথ্যটি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোঃ কামরুজ্জামান। তিনি জানান, বুধবার সকালে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। শিশুটি হাম ছাড়াও হার্ড ফেইলিউর সহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলো।
এর আগে গত ১০ এপ্রিল, ৮ এপ্রিল ও ৬ এপ্রিল আরও তিন শিশু মারা যায়। তাদের সবার বয়স ছিলো দুই বছরের কম।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৫ জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে এ রোগের উপসর্গ মোট ১০৭ জন রাগী চিকিৎসা নিচ্ছেন।
এদের মধ্যে ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন।
এদিকে, আক্রান্তদের চিকিৎসা দিতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি ওসমানী হাসপাতালেও হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। রোগ নিয়ন্ত্রণে রাখতে ১০ শয্যার এই ইউনিট চালু করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, সন্দেহজনক রোগীদের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ রোগ নিয়ন্ত্রণে রাখতে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। তবে সিলেটে এ রোগের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। ফলে এ রোগ নির্ণয়ের জন্য পুরোপুরি ঢাকার ওপর নির্ভর করতে হয়।
কাওছার আহমদ, চিফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।...
সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...