রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন...
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
সিলেট বানী
হজরত শাহজালাল (রহ.) এর দরগাহে ৭০৭ তম বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী 'লাকড়ি তোড়া' উৎসবে যোগ দিয়েছেন হাজারো ভক্ত।
আজ বুধবার ১৫ এপ্রিল জোহরের নামাজ পড়ে হাজারো ভক্তরা ‘শাহজালাল বাবা কী জয়’ ‘৩৬০ আউলিয়াকি জয়’ ‘লালে লাল বাবা শাহজালাল’ স্লোগান দিয়ে লাক্কাতুড়া বাগান অভিমুখে রওয়ানা দেন।পুনরায় একই শ্লোগান দিয়ে তারা লাকড়ি নিয়ে দরগাহে ফিরে আসবেন।
এটি প্রায় সাতশ বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। ওরসের শিরনি রান্নার জন্য শত শত ভক্ত মিলে লাক্কাতুরা চা বাগান থেকে লাকড়ি বা কাঠ ভেঙে মাজার প্রাঙ্গণে নিয়ে আসেন ওরসের কয়েক সপ্তাহ আগে এই উৎসবটি অনুষ্ঠিত হয়।
এটি হযরত শাহজালালের (র.) সিলেটে পদার্পণ ও সিলেট বিজয় দিবস। এদিন অত্যাচারী শাসক গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেটকে মুক্ত করে আবাদ হয়েছিলো সত্য ও ন্যায়ের শাসন।
এইদিনটির স্মরণের এটিও একটি অংশ। এছাড়া রয়েছে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল মজররদে ইয়ামনির,মামা ও মুর্শিদ (আধ্যাত্মিক গুরু) সৈয়দ আহমদ কবীর সোহরাওয়ার্দী (রঃ) তিনি ছিলেন আরবের মক্কায় বসবাসরত একজন বিখ্যাত সুফি সাধক শাহজালাল (রঃ) তাঁর মামার সান্নিধ্যে থেকে ই আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন এবং মামার নির্দেশেই ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে সিলেটে আগমন করেন। উল্লেখযোগ্য হচ্ছে লাকড়ি তোড়া উৎসবের দিনে ৭২৫ হিজরীর ২৬ শে শাওয়াল মামা আধ্যাতিক গুরু হযরত আহমদ কবীর সোহরাওয়ার্দী রঃ উফাত দিবস,। এই মহান সাধক দরবেশের স্মরণে লাক্কাতুড়া টিলায় প্রতিবছরের ন্যায় আছরের নামাজের পর মিলাদ ও দোয়া হয়।
জুয়ে/সিলেট
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।...
সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...