রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন...
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
নববর্ষে শোভাযাত্রা
ছবি সংগৃহীত
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নগরভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক নগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের কামনা করেন। তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপন আমাদের চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ ঐতিহ্যকে ধারণ করেই সিটি কর্পোরেশন প্রতি বছর নানা আয়োজনে নববর্ষ উদযাপন করে।
সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে কাজ করছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর আন্তরিক সহযোগিতা পেলে সিলেটকে একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সিলেট নগরে সব বয়সী মানুষের জন্য বিনোদন সুবিধা নিশ্চিত করতে পার্ক উন্নয়ন করা হবে। বিশেষ করে শিশুদের জন্য আধুনিক ও নিরাপদ বিনোদন ব্যবস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
শোভাযাত্রায় সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।...
সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...