পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মাদক, ছিনতাই, চোরাচালান, সাদাপাথর এবং বাংকার লুটপাটকারী ও বিজিবি এসোল্ট মামলার দুর্র্ধষ পলাতক আসামী মনির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় কালাইরাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে কালাইরাগ প‚র্বপাড়ার ইসলাম উদ্দিনের ছেলে।
শনিবার এ বিষয়ে পুলিশ ও বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টু আইসি মো. নুরুল হুদার নেতৃত্বে এবং পুলিশ ও বিজিবি সদস্যদের যৌথ অভিযানে উপজেলার কালাইরাগ এলাকার মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোরাকারবারীদের সর্দার নামে পরিচিত, সাদা পাথর ও বাংকার লুন্টনকারী এবং বিজিবি এসোল্ট মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মনির উদ্দিনকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্থানীয়ভাবে ‘মাদক সম্রাট' হিসেবে পরিচিত মনির উদ্দিনের কর্মকান্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল।
এছাড়াও সে সাদাপাথর এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও লুটপাটের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান মনির উদ্দিন একজন দুর্র্ধষ আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় জি.আর ৯৩/২৪, ৯২/২৪ ও ২১৫/১৩ নম্বর মামলা রয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন চোরাচালান, মাদক ও অবৈধ বালু-পাথর উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...