রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন...
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী দোবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে দোবাগ ইউনিয়নের দোবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে ভারতীয় জিরা ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী রয়েছে, যা অবৈধভাবে দেশে আনা হয়েছিল। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এ বিষয়ে লে. কর্নেল আতাউর রহমান সুজন জানান, পণ্য চোরাচালান দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। এর ফলে দেশীয় বাজারের ভারসাম্য নষ্ট হয় এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধ চক্র সক্রিয় হয়ে ওঠে।
তিনি আরও জানান, সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং চেকপোস্ট কার্যক্রম জোরদার করে বিজিবি এ ধরনের চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।...
সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...