পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুর কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০ বস্তা অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ২৮ লক্ষ ৩৫ হাজার টাকা।
অভিযান চলাকালীন পুলিশ জিরা বহনকারী ট্রাকটি (ময়মনসিংহ ট-১১-০৬৮৫) জব্দ করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক মাঈন উদ্দিনকে আটক করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার পাথনী এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। এছাড়া অজ্ঞাত একজন পলাতক রয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাজপুর বাজারে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জিরা জব্দ করেছি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...