ছাতক উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে...
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব।এক শুভেচ্ছা বার্তায়...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে পৃথক দুইটি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যার দিকে ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে এ ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রফিনগর গ্রামে আব্দুল জিহাদের পক্ষের লোকজনের সঙ্গে শফিক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে হাঁস নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটির সৃষ্টি হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
অপরদিকে, একই ইউনিয়নের সাদিরপুর গ্রামে ধান শুকানোর খলার (মাঠ) রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হোসাইন মিয়া ও আহাদ নূরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহাদ নূর (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।
দিরাই সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার পৃথক দুই সংঘর্ষে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে দুই গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব।এক শুভেচ্ছা বার্তায়...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মুফতি...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতকের ঐতিহ্যবাহী চরমহল্লা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী মাওলানা শামিম আহমদ।মাওলানা শামিম আহমদ একজন সুপরিচিত লেখক, সংগঠক, শিক্ষানুরাগী ও...