কানাইঘাটে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ...
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
ছবি সংগৃহীত
সিলেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেছে চীনের প্রখ্যাত ‘মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংঝু’।
বুধবার (৮ এপ্রিল) বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সিলেট ব্রাঞ্চের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি অভিজাত হোটেলে দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প চলে। এতে চীনের মর্ডান ক্যান্সার হসপিটালের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. লিন জিং উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। মূলত উন্নত চিকিৎসার অভাবে ভুগছেন এমন রোগীদের আধুনিক অনকোলজি সম্পর্কে ধারণা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়।
চিকিৎসা সেবা শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চীনের গুয়াংঝু শহরের মডার্ন ক্যান্সার হাসপাতালের আন্তর্জাতিক অনকোলজির সহকারী পরিচালক ডা. লিন জিং। তিনি ক্যান্সারের আধুনিক ও কম পার্শ্বপ্রতিক্রিয়াসম্পন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একই হাসপাতালের বাংলাদেশ অফিসের শাখা ব্যবস্থাপক মিস এমিলি সাই, গ্লোবাল মেডি সলিউশনের সিইও ও সিলেটের বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টারের পরিচালক ডা. রাজিব দেব নাথ, পরিচালক পলাশ চক্রবর্ত্তী এবং ঢাকা অফিসের উপ-ব্যবস্থাপক আবিদুর রহমান।
আয়োজকরা জানান, বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ারের মাধ্যমে সিলেটের রোগীরা যাতে সহজেই চীনের উন্নত ক্যান্সার চিকিৎসা সংক্রান্ত তথ্য ও সেবা পেতে পারেন, সেই লক্ষ্যেই তারা কাজ করছেন। বিশেষ করে যারা দেশের বাইরে উন্নত চিকিৎসার কথা ভাবছেন, তাদের জন্য এই ক্যাম্পটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
এসএ/সিলেট
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।ঈদকে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায়...
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা...
সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয়...