পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় অবৈধ সীমান্ত পারাপারের অভিযোগে চার নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে ডিবির হাওড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বিজিবি দুই নারীকে আটক করে।
আটককৃতরা হলেন—খুলনা জেলার তেরোখাদা উপজেলার খোলা নয়া বারোসাত গ্রামের মোসা. খাদিজা আক্তার (৩৭) এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তালবেরি কুমরী গ্রামের মোসা. সুনিয়া আক্তার। বিজিবি জানায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে ঘিলাতৈল সড়কের গৌরিশঙ্কর মসজিদের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা আরও দুই নারীকে আটক করে।
আটককৃতরা হলেন—নড়াইল জেলার কালিয়া উপজেলার মাদারপাশা গ্রামের মোছা. নিলোফা (৪০) এবং মোসা. আংগুরা আক্তার (৩৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা তাদের ১৯ বিজিবি (জৈন্তাপুর বিওপি)-এর সদস্যদের কাছে হস্তান্তর করে।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, মানব পাচার ও অবৈধ পারাপার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটককৃতদের কাছে কোনো বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি।
পরে আটক চার নারীকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক চার নারীকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতন ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...