পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
সিলেট নগরে গত ৩২ ঘন্টায় নিয়মিত ও বিশেষ অভিযানে ৭০ জনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। অভিযানে ভারতীয় মালামাল, মাদকদ্রব্য উদ্ধার এবং যানবাহনের বিরুদ্ধে মামলা ও গাড়ি জব্দ করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আটক ৭০ জনের মধ্যে বুধবার (০৮ এপ্রিল) ২০ জনকে আটক হয়। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জন মাদকসেবী, ৫ জন সন্দেহজনক ব্যক্তি এবং ৩ জন হকারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (০৭ এপ্রিল) বিভিন্ন থানা ও ডিবি কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি ৭ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক ব্যবসায়ী ৫ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা, ২৭ লিটার দেশীয় মদ (কেরু) এবং ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এছাড়া ডিবির অভিযান থেকে ১১ বস্তায় ৩৩০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়েছে। ট্রাফিক পুলিশ ৮১টি মামলা প্রদান করে ১০২টি যানবাহন জব্দ করেছে।
মহানগর পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...