পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
নানা অনিয়মের অভিযোগে সিলেটের দুটি বেসরকারি হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে নগরের লামাবাজার এলাকার আয়েশা মেডিকেয়ার ও মিরের ময়দান এলাকার শাহজালাল মেডিকেলকে এ জরিমানা করা হয়।
এরমধ্যে আয়েশা মেডিকেয়ারকে ৮০ হাজার টাকা ও শাহজালাল মেডিকেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার কারণ সম্পর্কে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব গণমাধ্যমে বলেন, আয়েশা মেডিকেয়ারের লাইসেন্স নেই। এছাড়া তাদের ওপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে।
তিনি জানান, ওই হাসপাতালে ২০১৯ সালের পর থেকে আর কোনো লাইসেন্স নবায়ন করা হয়নি।
শাহজালাল মেডিকেয়ারে জরিমানা করা প্রসঙ্গে তিনি বলেন, তাদের লাইসেন্স নবায়নের আবেদন করা হয়েছে। তবে এ হাসপাতালে শিক্ষার্থীদের দিয়ে নার্সের কাজ করানো হচ্ছে, যা বেআইনী। এছাড়া এখানে অপারেশনের পূর্ব এনেসথেসিয়া যথাযথভাবে দেয়া হচ্ছে না।
এমন নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় এ দুটি হাসপাতালকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...