শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা...
বর্তমান সরকার শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয়...
ছবি সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে মঙ্গলবার জাতীয় সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬’, ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬’সহ একাধিক বিল পাস করা হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদে বিলগুলো উত্থাপন করেন এবং পরে ভোটে দেওয়া হলে সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলগুলো পাস করেন।
পাস হওয়া অন্য বিলগুলোর মধ্যে রয়েছে—‘দেওয়ানি আদালত (সংশোধন) বিল, ২০২৬’, ‘নিবন্ধন (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল, ২০২৬’।
এ ছাড়াও আজ সংসদে পাস হওয়া অন্যান্য বিলের মধ্যে রয়েছে— ‘বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) বিল, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ (পরিপূরক) (অর্থবছর ২০২৪-২৫) বিল, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ (অর্থবছর ২০২৫-২৬) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বিল, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত বিল, ২০২৬’।
এ ছাড়া আরও দুটি বিল আজ সংসদে উত্থাপন করা হয়েছে। এগুলো হলো—‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০২৬’।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদীয় বিশেষ কমিটি ৯৮টি বিলকে মূল আকারে এবং ১৫টি সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি গত ২ এপ্রিল সংসদে তাদের প্রতিবেদন উপস্থাপন করে।
এসএ/সিলেট
বর্তমান সরকার শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয়...
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান নির্বাচনী এলাকা কানাইঘাট ও জকিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক-চোরাচালান বৃদ্ধির বিষয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প...
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের অফিস কক্ষে সিঙ্গাপুরের অনাবাসিক...
জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং জলবায়ু-সহনশীল উন্নয়ন...