শ্রীমঙ্গলে পরিবেশ দূষণের দায়ে দুই...
পরিবেশ দূষণের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে বিষধর ‘কালনাগিনী’ সাপের উপস্থিতিতে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। সোমবার রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্টাফ কোয়ার্টারের বাসিন্দা শ্রাবণ পালের বাসায় হঠাৎ সাপটি দেখা গেলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর ছেড়ে বাইরে আশ্রয় নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে বিষয়টি জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে অবহিত করেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
উদ্ধারকারীরা বাসার ভেতরে খোঁজাখুঁজি করে ঘরের ভেন্টিলেটরের মধ্যে সাপটির অবস্থান শনাক্ত করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে সাপটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর সাপটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ-এর শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরবর্তীতে সাপটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করলেও দ্রুত ও পেশাদার উদ্ধার অভিযানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। উদ্ধার অভিযানে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোয়ার্টারের বাসিন্দারা।
বিশেষজ্ঞরা জানান, আবাসিক এলাকায় এ ধরনের বন্যপ্রাণীর উপস্থিতি অস্বাভাবিক নয়। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া এবং নিজেরা ঝুঁকি না নেওয়াই সবচেয়ে নিরাপদ।
এসএ/সিলেট
পরিবেশ দূষণের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের...
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুলাউড়া পৌরসভা আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ প্রাপ্তদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৩ মে)...
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাচাউন এলাকার বাসিন্দা...
মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই এবং পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের...